↧ pull to refresh ↧
আজ
লাল সবুজের পুরোটাই লাল কেন
গ্রামবাংলা শহর নগরে যেন
শহীদের ঘ্রাণ পাওয়া যায়
জেগে উঠেছে মুক্তির জয়গানে
এই বাংলার দামালেরা জনে জনে
বীরেদের আজ কে দমায়
এটা আমার বাংলাদেশ
এটা তোমার বাংলাদেশ
এটা স্বাধীন বাংলাদেশ
পরাধীন নয়
এটা মোদের বাংলাদেশ
এটা সবার বাংলাদেশ
এটা স্বাধীন বাংলাদেশ
পরাধীন নয়
আজ
রাজপথ মাতিয়ে নেমেছে বাংলা
নেমেছে বাংলার জনতা
দেশকে গড়ার সময় এসেছে
বাড়াও একতার দৃঢ়তা
তোমার আমার দেশে
আর নয় অনাচার
আর নয় হানাহানি যুদ্ধ
আজ
রক্ত স্রোতে ফের পেয়েছি মুক্তি
পেয়েছি যে স্বাধীনতা
রক্ত দিতেও রাজি লাগে যদি আবারো
জায়গা পাবে না কোনো হীনতা
তোমার আমার দেশে
আর নয় অবিচার
আর নয় রেশারেশি দ্বন্দ্ব
আজ
লাল সবুজের পুরোটাই লাল কেন
গ্রামবাংলা শহর নগরে যেন
শহীদের ঘ্রাণ পাওয়া যায়
জেগে উঠেছে মুক্তির জয়গানে
এই বাংলার দামালেরা জনে জনে
বীরেদের আজ কে দমায়
এটা আমার বাংলাদেশ
এটা তোমার বাংলাদেশ
এটা স্বাধীন বাংলাদেশ
পরাধীন নয়
এটা মোদের বাংলাদেশ
এটা সবার বাংলাদেশ
এটা স্বাধীন বাংলাদেশ
পরাধীন নয়
আজ
রাজপথ মাতিয়ে নেমেছে বাংলা
নেমেছে বাংলার জনতা
দেশকে গড়ার সময় এসেছে
বাড়াও একতার দৃঢ়তা
তোমার আমার দেশে
আর নয় অনাচার
আর নয় হানাহানি যুদ্ধ
আজ
রক্ত স্রোতে ফের পেয়েছি মুক্তি
পেয়েছি যে স্বাধীনতা
রক্ত দিতেও রাজি লাগে যদি আবারো
জায়গা পাবে না কোনো হীনতা
তোমার আমার দেশে
আর নয় অবিচার
আর নয় রেশারেশি দ্বন্দ্ব

প্রত্যয় শিল্পীগোষ্ঠীপ্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা
স্বত্ব © ২০২৬ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম